k
Slide 3

খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইতিহাস

                বাংলাদেশের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক বাস্তবায়িত “বিভাগীয় সদরে ৫টি মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন” প্রকল্পের অংশ হিসেবে ২০০৭ সালে খুলনা জেলার তৎকালীন খানজাহান আলী থানাধীন তেলিগাতি এলাকায় এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয়।

২০০৭ সালের ২০ ফেব্রুয়ারি তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ রিয়াজ শরীফ-এর নেতৃত্বে কম্পিউটার অপারেশন ট্রেড চালুর মাধ্যমে কেন্দ্রটির কার্যক্রম শুরু হয়। বর্তমানে এখানে ১২টি বিভিন্ন ট্রেডে ৩ মাস ও ৩০ দিন মেয়াদি প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

রাষ্ট্রীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দক্ষ ও আত্মনির্ভরশীল নারী জনশক্তি গড়ে তোলার মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।



ক্যালেন্ডার

visitor counter
27181
Today 12
This Week 81
This Month 195
All Days 27181
  • Facebook Page
  • Twitter Page
  • Google Plus
  • Youtube Channel